কমবেশি অনেকেই হয়তো জানেন এই Tricks টা। তারপরও যদি কারও কাজে এসে যায় তাই শেয়ার করলাম। Torrent এর ভক্ত তো আশা করি কম বেশী আমরা সবাই। মোটামুটি যাই হোক না কেন খুঁজে পাবার জন্য Torrent এর জুড়ি নেই। কিন্তু আমি নিজে সহ আশা করি অনেকেই বিরক্ত Torrent Client গুলোর উপরে। Download Speed fall করা থেকে শুরু করে µTorrent-এর মত টরেন্ট ক্লায়েন্ট দিয়ে p2p ফাইল শেয়ারিং এর মূল সমস্যা সিডার খুঁজতে সময় লাগা এবং অনেকেই Limited Package ব্যবহার করায় আপলোডিং এ ব্যান্ডউইথ খরচ হয়ে যায়। একটু পুরাতন মুভি কিংবা সফটওয়্যার যেগুলোর সিডারের চাইতে লিচার অনেক বেশী সেগুলোতে ফুল স্পিডে ডাউনলোড করা যায় না। তার উপর আছে আপলোডিং-এর ঝামেলা। এই সব সমস্যা থেকে বের হবার জন্য একটা সহজ সমাধান আছে। IDM দিয়ে যদি Torrent ফাইল গুলো নামানো যেতো তাহলে কি আর কথা থাকতে পারে? খুব সহজ ভাবে কাজটি করা যায়।
আমি Procedure বলে দিচ্ছি।
১। IDM আশা করি সবার কম্পিউটার এ ইন্সটল করা আছে। আর তা না থাকলে করে নিতে হবে।
২। আপনার পছন্দের Torrent ফাইল টি খুঁজে "GET THIS TORRENT" বাটনে মাউসের রাইট ক্লিক করে 'Copy link address' এ ক্লিক করে ঐ টরেন্টের ম্যাগনেট লিঙ্কটি কপি করে ফেলতে হবে।
৩। zbigz.com - একটি চমৎকার সাইট। সবচেয়ে বড় সুবিধা রেজিস্ট্রেশন ছাড়াই টরেন্ট লিচ করিয়ে ডাউনলোড করা যায়। সেখানে গিয়ে কপি করা লিঙ্কটি পেস্ট করে Torrent Catching করে নিলেই ডাউনলোড অপশন আসবে। ক্লিক করা মাত্র IDM দিয়ে ফুল স্পিডে ডাউনলোড শুরু হয়ে যাবে।
ধন্যবাদ সব্বাইকে।







furk.net is better. আগে zbigz use করতাম।
উত্তরমুছুনআরও বেশ কিছু সাইট আছে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
উত্তরমুছুন