হাতে কিছু সময় পেয়ে গেলাম। অলসতার ফাঁকে ভাবলাম অ্যান্ড্রয়েড এর কিছু
অ্যাপ্লিকেশান নিয়ে লেখালেখি করা যায়। আমরা অবশ্য কমবেশি সবাই টুকটাক জানি এসব
নিয়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অ্যান্ড্রয়েড এর ব্যাবহারকারী। দিন দিন নতুন
নতুন গেমস আর অ্যাপ্লিকেশান দিয়ে ব্যাপক ভাবে জমে উঠেছে প্লে স্টোর। দেখা যায়
একধরনের অ্যাপ্লিকেশান খুজতে যেয়ে হাজার হাজার অ্যাপ্লিকেশান চলে আসে। বুঝায়
মুশকিল কোনটা ব্যবহার করবেন। তাই আজ কিছু খুব দরকারী কয়েকটা অ্যাপ্লিকেশান নিয়ে
কথা বলব।
১। গান তো আসলে আমরা কম বেশি সবাই শুনি বা শুনতে পছন্দ করি। বেশিরভাগ
অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট এর সাথে বিল্ট ইন মিউজিক প্লেয়ার দেওয়ায় থাকে।
সেগুলোর পারফর্মেন্সেও হয়ত আপনি খুশি। TTPOD নামের এই
মিউজিক প্লেয়ার টা এক কথায় অসাধারন। Equlizer বলুন,Music Library বলুন, Virtuilization বলুন সব দিক থেকেই অসাধারন।
কোন গান চালু অবস্থায় নেট চালু রাখলে আপনাআপনি Album
Art, Song Lyrics পেয়ে যায়। এবং সেটা থেকেই যাবে, পরেরবার নেট সংযোগ না
থাকলেও Song lyrics দেখতে পারবেন। অনেক Free Skin আছে এর সাথে। মিউজিক প্লেয়ার এর চেহারা
ইচ্ছে মত পরিবর্তন করতে পারবেন। মাত্র ৬ মেগার এই অ্যাপ্লিকেশান টি পাওয়া যাবে
সম্পুর্ন বিনামুল্যে।TTPod on Play Store
২। অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে অ্যাপ্লিকেশান। সবার
কাছে কমবেশি নানা ধরনের অ্যাপ্লিকেশান আছে। কিন্তু ভাললাগলেই তো হবেনা, সেটার Backup APK File না থাকলে তো নিজের
ডিভাইসে নেওয়া সম্ভব না। এই সমস্যা এখন ভুলে যান। Bluetooth
APP Sender নামের এই অ্যাপ্লিকেশান টি আসলেই অনেক কাজের। ইচ্ছে মত অ্যাপ্লিকেশান/গেমস
দিতে বা নিতে পারবেন বন্ধুর ডিভাইস থেকে। মাত্র ১২৬ KB এর এই অ্যাপ্লিকেশান টিও ফ্রী। Bluetooth App Sender On Play Store.
৩। ডিভাইস এ কী-বোর্ড এর ভুমিকা কিন্তু কোন দিক দিয়ে কম না। আমাদের কম বেশী
সবারই বাংলা লেখার দরকার পড়ে। তা SMS করতেই হোক, FB তে স্ট্যাটাস দেবার ক্ষেত্রেই হোক বা Contact এর নাম লিখতেই হোক। সব ডিভাইসের সাথে বিল্ট ইন কী-প্যাড
দেওয়ায় থাকে। সবসময় কিন্তু সেগুলো User
Friendly হয়না। Ridmik Keyboard নামের এই
কি-বোর্ড টি কিন্তু বেশ জনপ্রিয়। এটা বেশ User
Friendly এবং অনেকেই অভ্র ব্যবহার করেন, এই
কী-বোর্ড টিও একদম একরকম । Install না করলে বোঝা
সম্ভব না এটার বিশেষত্ব। কিন্তু মাত্র ২.৫ MB এর
অ্যাপ্লিকেশান টি একদম ফ্রী। ব্যবহার করে দেখতে পারেন। Ridmik Keyboard On Play Store.
৪। মোবাইল ফোনের প্রধান কাজ হচ্ছে ফোন করা। অনেক অ্যান্ড্রয়েড ফোনে ডায়ালার
লোড হতে বেশ সময় নেয়। Dialar2 নামের এই
অ্যাপ্লিকেশান টি খুব light, লোড হবে
সেকেন্ডে। সাথে আছে দ্রুত নাম খুজে পাবার ব্যাবস্থা। সম্পুর্ন কল লগ পাওয়া যায়
সহজেই। আরও আছে Speed Dial এ নাম্বার যোগ করার সুবিধা। ১৬৯ KB এর এই অ্যাপ্লিকেশান টির Rating
ও বেশ ভাল। Dialer2 on Play Store
৫। সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন ডিভাইস বাড়ছে সাথে আপডেট হচ্ছে তার
কনফিগারেশন। গেমস গুলোও সমান তালে আপডেট হচ্ছে। তাই দেখা যাচ্ছে পছন্দের ডিভাইস টি
কেনার কিছুদিন পরই নতুন নতুন গেম গুলো ভাল ভাবে চলছেনা। এটার একটা উপায় আছে। No-Frills CPU Control অ্যাপ্লিকেশান দিয়ে আপনি
ইচ্ছে মত আপনার ডিভাইস এর CPU Control করতে পারেন।
চার্জ বেশীক্ষন স্থায়ী করবার জন্য প্রসেসর এর ক্ষমতা কমিয়ে রাখতে পারেন। আবার গেম
খেলার জন্য তা বাড়িয়ে নিতে পারেন। বলা বাহুল্য যে এই অ্যাপ্লিকেশান টি ব্যবহার
করতে হলে অবশ্যই আপনার ডিভাইস টি রুট করতে হবে। কারন সাধারনত কোন Vendor চায়না যে ব্যবহারকারী CPU
Control করুক। আমি ব্যবহার করে দেখেছি। No-frills CPU Control On Play Store.
৬। এবার আসা যাক ক্যামেরার দিকে। ক্যামেরার কাজ যদিও ছবি তোলা, কিন্তু এর
সাথে যেমন Collage, Editing, Scenery, GIF, PIP QR code এর মত সুবিধা
পাওয়া যায় তো খারাপ কি? Ucam নামের একটি
অ্যাপ্লিকেশান এর নাম বলছি যা দিয়ে ছবি তোলার পাশাপাশি উপরোক্ত কাজ গুলো করতে
পারেন অনায়াসে। ছবির Color, Contrast,
Brightness ইত্যাদির পাশাপাশি বিভিন্ন Effect যোগ করা, ছোট-
বড় করা, ছবির মাঝে নাম লেখা, Animated ছবি তৈরী করা
যায় এর মাধ্যমে। অনেক সময় QR Code Read করার প্রয়োজন
পড়ে, এই কাজ টিও সহজেই করে ফেলবে UCam. Ucam on Play Store.
৭। শেষ করব একটি অসাধারন অ্যাপ্লিকেশান দিয়ে যেটি একসাথে Free আর অনেক বেশী কাজের। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এর Maintainance এর জন্য এটা আসলেই অসাধারন। Advance Mobile Care নামের এই
অ্যাপ্লিকেশান টি পিসির জন্য ব্যবহার করি অনেক আগে থেকে। এটার অ্যান্ড্রয়েড ভার্সন
টিও বেশ কাজের। অনেক সময় আলাদা আলাদা অনেক অ্যাপ্লিকেশান ব্যবহারের ফলে ডিভাইস Slow হয়ে যায়। Game
Speeder, App Manager, Battery Saver, Task Killer, Privacy Advisior, Privacy
locker, Anti Theft, Cloud Backup সব মিলিয়ে এই অ্যাপ্লিকেশান। Game Speeder আসলেই ভাল কাজ করে। Anti Theft হারানো ডিভাইস
খুজে বের করতে পারবেন। Privacy Advisior দিয়ে বাড়াতে
পারেন দরকারী File এর নিরাপত্তা। Advance Mobile Care on Play Store.
ধন্যবাদ সব্বাইকে। :D


























কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন